আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। এরই অংশ হিসেবে আজ ২৩ জানুয়ারী (শুক্রবার) ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা হবে। তিনি উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল।চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।ইউনিয়ন সভাপতি মাওঃনূরুল ইসলাম,সেক্রেটারি মোঃ ওসমান গনী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিলকরেন। সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

