রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪৫তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪৫তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আজ সোমবার (২৬জানুয়ারী) নেত্রকোণা সরকারি কলেজের মাঠে এই অনুষ্ঠান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন – জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বক্তব্য দেন – নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান।

আরো বক্তব্য দেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর হায়দার ফকির, জেলা বিএনপির নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি।

এসময় আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান।

পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন