সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হাসিনা আমাদের বিপদে ফেলে চলে গেছেন, থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকতো: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি দায়ী।

ফখরুল অভিযোগ করে বলেন, “নৌকা আর ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন নৌকা নেই। সাবেক প্রধানমন্ত্রী আমাদের ফেলে ভারতে চলে গেছেন, তাই আমরা বিপদে রয়েছি।” তিনি আরও বলেন, “শেখ হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকতো। আমাদের বয়স হয়েছে, বহুবার নির্বাচন করেছি, সরকার চালানোর অভিজ্ঞতা আছে।”

বিএনপির মহাসচিব ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিন। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যবসার জন্য নয়। নতুন করে জমিজমা কিনি নাই, সবটাই জনগণের সেবা করার জন্য।”

ফখরুল দেশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “১৯৭১ সালের অর্জন আমাদের অস্তিত্ব। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তাদের কাছে ভোট দিয়ে দেশের সর্বনাশ করা হবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন