সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এই পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

দলীয় সূত্রে জানা গেছে, পডকাস্টে তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প নিয়ে সরাসরি কথা বলবেন। এখানে কোনো উপস্থাপক থাকবে না; তিনি নিজেই তার বক্তব্য তুলে ধরবেন।

‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্র সামনে রেখে শিক্ষা, কৃষি ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ খাতে তার ভাবনা ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন তিনি। আধুনিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন