বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো ইইউ

ডেস্ক রিপোর্ট।।

ইরানে চলমান বিক্ষোভ দমন এবং রাশিয়াকে সমর্থন প্রদানের দায়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইইউ কূটনীতিকরা জানান, এই নিষেধাজ্ঞা মূলত সেই ব্যক্তি ও সংস্থাগুলোকে লক্ষ্য করে, যারা বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিকভাবে রাশিয়াকে সহায়তা করেছে।

এছাড়া, ইউরোপীয় মন্ত্রীরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে আইআরজিসিকে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংস্থার সারিতে রাখা হবে।

ফ্রান্সের নেতৃত্বে কিছু ইইউ সদস্য রাষ্ট্র দীর্ঘদিন ধরেই আইআরজিসিকে তালিকায় যুক্ত করতে অনিচ্ছুক ছিল। তবে বুধবার প্যারিস জানায়, তারা এই উদ্যোগ সমর্থন করবে, যা অনুমোদনের পথে বড় ভূমিকা রাখবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২৭টি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব, অর্থনীতি এবং সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: রয়টার্স

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন