সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তাহাজ্জুদ পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনও চলছে, তাই ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে এবং যে কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তারেক রহমান বলেন, “ভোটের অধিকার অর্জনের জন্য অনেক মানুষ জীবন ও পরিবারের বড় ক্ষতি ভোগ করেছে। এই অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটের দিন সবাই একসঙ্গে কেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পর্যবেক্ষণ করবেন এবং কারচুপির বিরুদ্ধে সতর্ক থাকবেন।”

তিনি ভোট প্রদানের নির্দিষ্ট নির্দেশনাও দেন। তার বক্তব্য অনুযায়ী, সকাল ৭টায় ভোটকেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে ভোট দিতে হবে এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নির্বাচনের দিন সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

বিএনপি চেয়ারম্যান ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ উল্লেখ করে বলেন, “সেই সময় ব্যালট বক্সের সঙ্গে কারচুপি হয়েছে, তা আমরা ভুলে যেতে পারি না।”

জনসভা শেষে তিনি নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর তিনি বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন