মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত আমাদের সামনে। এই রাতটি মূলত গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর বিশেষ রহমত লাভের। হাদিসের বর্ণনা অনুযায়ী, মধ্য শাবানের এই রাতে মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাদের ক্ষমা ও রিজিকের ঘোষণা দেন।
শবে বরাতের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে—রাতে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির এবং দিনে রোজা রাখা। হযরত আলী (রা.) থেকে বর্ণিত হাদিসে এ রাতে ইবাদত ও পরদিন রোজা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া কবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করা এই রাতের অন্যতম সুন্নত আমল। তবে আলোকসজ্জা বা আতশবাজির মতো বিষয়গুলো বর্জন করে একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে রাতটি অতিবাহিত করার পরামর্শ দিয়েছেন আলেমরা।
