সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬% মানুষ

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন দেশের ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের ‘পিইপিএস রাউন্ড-৩’ জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপে আরও দেখা যায়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের প্রায় ৩৩ শতাংশ এখন বিএনপির দিকে ঝুঁকেছেন। সামগ্রিকভাবে বিএনপি ও তাদের জোট ৫২ দশমিক ৮ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বিপরীতে জামায়াত ও তাদের জোট পেতে পারে ৩১ শতাংশ ভোট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন