ভোক্তাদের জন্য স্বস্তির খবর—সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে হ্রাস করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০০ টাকায়, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায়।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
উল্লেখ্য, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।

