বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

হঠাৎ ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান

ডেস্ক রিপোর্ট।।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন খাদের কিনারায়। ইরানের অভিজাত সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জবাবে এবার পাল্টা আঘাত হানল তেহরান। সোমবার তেহরানে নিযুক্ত ইইউভুক্ত দেশগুলোর সকল রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি ইরানের অভ্যন্তরে বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমন-পীড়নের অভিযোগে আইআরজিসি-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে ইইউ। এর প্রতিক্রিয়ায় ইরান কেবল রাষ্ট্রদূতদের তলবই করেনি, বরং ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকেও ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টিকে ‘আগুনে ঘি ঢালা’র সাথে তুলনা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ইউরোপের এই কঠোর অবস্থান ইরানকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে ফেলবে। অন্যদিকে, তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে, রাষ্ট্রদূত তলব করা তাদের পাল্টা পদক্ষেপের ‘সবচেয়ে ছোট’ ধাপ মাত্র।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন