বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)

ডেস্ক রিপোর্ট।।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক কাঠামোর মধ্যে আনতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের মাধ্যমে বাহিনীর দায়িত্ব ও ভূমিকা আরও স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, র‌্যাব গঠনের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হয়। সর্বশেষ নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর পরিচয়ে নতুন অধ্যায় যুক্ত হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন