রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোববার সকালে গঙ্গাচড়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আতাউর রহমান (২২) হাতীবান্ধা, লালমনিরহাটের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুই কেজি শুষ্ক গুল্ম গাঁজা, একটি পুরাতন বাটন মোবাইল ফোন এবং একটি লাল-কালো রঙের ব্যাটারি চালিত অটো।
জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২০,০০০ টাকা, এবং অটো ও ফোনের মূল্য ৭৫,০০০ টাকা।
ডিবি সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। পরে তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিম।অভিযুক্তকে বর্তমানে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রংপুর জেলা পুলিশ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

