বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারী) পুলিশ লাইন্স স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রথম পর্ব (উদ্বোধনী অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

দ্বিতীয় পর্বে (পুরস্কার বিতরণী অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীবন নাহার নাসরিন (জেমী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন