বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে প্রায় ৩ লাখ ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী ভোটার।

এর মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ভোটার তাদের ব্যালট নিজ নিজ দেশের পোস্ট অফিসে জমা দেন। এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন ৭০ হাজার ৮১০ জন ভোটার। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন