বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) সকালে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মবিরতি ও পরে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি কর্মচারীবৃন্দ।

গত ১ফেব্রুয়ারি হতে এই কর্মসূচি তারা পালন করছেন।

এ সময় বক্তারা বলেন – সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে এবং শুক্রবার তারা ঢাকায় গিয়ে বড় সমাবেশ করবেন।

আরও বলেন – ‘আগে প্রজ্ঞাপন তারপর নির্বাচন, পে-স্কেল-পে-স্কেল, দিতে হবে, দিয়ে দাও’ ইত্যাদি স্লোগানসহকারে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হন।

এসময় বক্তব্য দেন – সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দুয়া শাখার সভাপতি শাহীনূর কবির (খোকন), সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ।
জানা যায় – কর্মবিরতির কারণে সেবা গ্রহিতারা সেবা পেতে এসে বিড়ম্বনায় পড়ছেন বলে জানান এলাকাবাসী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন