রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সব মিলিয়ে এই পাঁচ দিনের ছুটি চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রথম বড় পরিসরের ছুটি। একই সঙ্গে এটি শিক্ষাপঞ্জিকায় এ পর্যন্ত ঘোষিত পঞ্চম ছুটি।

এদিকে নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি কার্যকর থাকবে। পাশাপাশি ভোটের আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন