স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই। উত্তরের দুর্গম ও চরাঞ্চলেগুলোতে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে উত্তরের ৮ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্য আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, রংপুর বিভাগের ৬ জেলার
সীমান্ত এলাকা পর্যাপ্ত পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। এসময় ঢাকায় মিডিয়া হাউজ থেকে ২১ সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে জানেন বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামসহ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের বিভাগ ও জেলার কর্মকর্তারা।

