বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভোটকেন্দ্রের এলাকায় বহিরাগতদের ৮১ ঘণ্টা অবস্থান নিষিদ্ধ করল ইসি

ডেস্ক রিপোর্ট।।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকার বাইরে কোনো ব্যক্তির ৮১ ঘণ্টা অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্তরা এবং সংশ্লিষ্ট এলাকার ভোটার বা বাসিন্দা ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন