বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এই ভাষণে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটের প্রস্তুতি, সরকারের অবস্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের ঠিক দুই দিন আগে প্রধান উপদেষ্টার ভাষণকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন