বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাঙামাটিতে ২১৩টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মঈন উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির ২১৩টি কেন্দ্রে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে জেলা রিটার্নিং র্কমর্কতার র্কাযালয়।

আজ বুধবার সকাল থেকে জেলার ১০টি উপজেলা নিয়ে গঠিত ১টি আসনে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু করেছে প্রশাসন। এর আগে ৮ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলার ২১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ২০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন আরো বলেন, রাঙ্গামাটির ২০টি হেলিসর্টিসহ ২১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে।

এগুলোর জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে। কয়েক ধাপে এই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, রাঙ্গামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ২৬৭।

এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা ভোটার রয়েছে দুইজন।

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন