বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট।।

ভোটের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের খাত বৈধভাবে দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “টাকা যদি বৈধ হয় এবং এর উৎস সঠিকভাবে দেখানো যায়, তাহলে নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ অর্থ বহন করতে পারেন।”

তবে তিনি স্পষ্ট করেন, ওই অর্থ যদি ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকার উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে একই দিন দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন