বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভোটের বাকি আর ১ দিন: কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র এক দিন বাকি। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা প্রস্তুত তাদের ভোটাধিকার প্রয়োগে। তবে অনেকেই তাড়াহুড়ো করে কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বা সামগ্রী নিতে ভুলে যান, যার ফলে পড়তে হয় বিড়ম্বনায়। তাই ভোটের দিন কেন্দ্রের উদ্দেশ্যে বের হওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।

একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। তবে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে ভোটারদেরও।

ভোটের দিন সঙ্গে যা নেবেন

১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি):
ভোট দেওয়ার জন্য এনআইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি পরিচয় নিশ্চিত করার প্রধান মাধ্যম। এনআইডি না থাকলে নির্বাচন কমিশন অনুমোদিত বিকল্প পরিচয়পত্র (যেমন স্মার্ট কার্ডের স্লিপ) সঙ্গে রাখতে পারেন।

২. কেন্দ্রসংক্রান্ত তথ্য:
নিজের ভোটকেন্দ্রের নাম, ভোটার নম্বর ও কক্ষ নম্বর আগে থেকে জেনে রাখুন। প্রয়োজনে কাগজে লিখে বা মোবাইলে সংরক্ষণ করতে পারেন (কেন্দ্রে মোবাইল ব্যবহারে বিধিনিষেধ থাকতে পারে)।

৩. প্রয়োজনীয় ওষুধ:
যারা নিয়মিত ওষুধ সেবন করেন, বিশেষ করে বয়স্ক বা অসুস্থ ভোটাররা, তারা প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে পারেন।

৪. ন্যূনতম ব্যক্তিগত সামগ্রী:
ছোট মানিব্যাগ বা প্রয়োজনীয় জিনিস রাখুন। অপ্রয়োজনীয় বড় ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী এড়িয়ে চলুন।

ভোটের দিন যা সঙ্গে নেওয়া যাবে না—

১. কোনো ধরনের অস্ত্র বা ধারালো বস্তু

২. দলীয় প্রতীক, ব্যাজ বা প্রচারসংক্রান্ত সামগ্রী

৩. অতিরিক্ত লোকজন

৪. বড় ব্যাগ বা সন্দেহজনক প্যাকেট

৫. মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন