বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

ডেস্ক রিপোর্ট।।

গাইবান্ধা সদর উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি গাড়ি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তালতলা বাজারের শোলাগাড়ী মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নির্বাচনী সরঞ্জাম বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ‘ভটভটি’ গাড়িটি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়িটির চাকা পাংচার হয়ে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা আনসার সদস্য শেফালী ও আরিফসহ মোট চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি এবং নির্বাচনী সরঞ্জামও নিরাপদ রয়েছে। পরে বিকল্প বাহনের মাধ্যমে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং নির্বাচনী কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন