সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের

ডেস্ক রিপোর্ট।।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটক করার ঘটনায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পাল্টা অভিযোগ তুলেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,

“জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়বো, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে। প্রত্যাশা আকাশচুম্বি।”

তিনি আরও দাবি করেন,

“জেলা পর্যায়ের নেতাকে নিয়ে নাটক সাজানো হয়েছে। তিনি ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত।”

জুবায়ের অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াত নেতাদের হয়রানি করা হয়েছে। তিনি উল্লেখ করেন,

“সিলেটে জামায়াত নেতার ওপর হামলা হয়েছে, সিরাজগঞ্জে সামরিক বাহিনীর পরিচয় দিয়ে হয়রানি করা হয়েছে। ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল ও মানিকগঞ্জে হামলা হয়েছে। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টি নির্বাচন ক্যাম্প পুড়ানো ও ভাঙচুর করা হয়েছে।”

তিনি বলেন, এই ধরনের ঘটনা নির্বাচনকে ঘোলাটে করতে সাজানো নাটক ছাড়া আর কিছু নয়। এছাড়া, আটক জামায়াত নেতাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

এই পরিস্থিতিতে জামায়াত বলেছে, তারা ভোটের মাঠে থাকবে এবং দলের সমর্থক ও নেতাদের বিরুদ্ধে যে কোনো হামলার প্রতিরোধে দৃঢ় অবস্থান নেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন