রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সকালে ঘুম ভাঙতেই মাথাব্যথা? কারণ ও প্রতিকারের উপায় জানুন

ডেস্ক রিপোর্ট।।

সকালের শুরুটা যেমন হয়, অনেকটাই তেমন কাটে পুরো দিন। কিন্তু ঘুম থেকে উঠেই যদি তীব্র মাথাব্যথা অনুভূত হয়, তাহলে দিনটি হয়ে উঠতে পারে কষ্টকর। বিশেষজ্ঞরা বলছেন, সকালে মাথাব্যথা অস্বাভাবিক নয়, তবে বারবার হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

কেন হয় সকালের মাথাব্যথা?

রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা নিয়ে ঘুমানো—এসব কারণ সকালে মাথাব্যথার জন্য দায়ী হতে পারে। এছাড়া শরীরের হরমোনজনিত পরিবর্তন বা ঘুমের ব্যাঘাত থেকেও এ সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে ভোর ৪টার পর ঘুম ভেঙে যাওয়া কিংবা ঘুম থেকে উঠেই ব্যথা অনুভব করা এর লক্ষণ।

চিকিৎসকদের মতে, সকালের মাথাব্যথা সাধারণত তিন ধরনের হতে পারে—
১. ক্লাস্টার হেডেক
২. মাইগ্রেন
৩. টেনশন টাইপ হেডেক

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

যদি মাথাব্যথা ঘুমের ব্যাধি—যেমন স্লিপ অ্যাপনিয়া, অনিদ্রা বা দাঁত ঘষার (ব্রুকসিজম) সমস্যার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ঘরোয়া উপায়ে কীভাবে উপশম মিলতে পারে?

১. আদা বা তুলসী চা:
ভেষজ চা মাথাব্যথা উপশমে সহায়ক হতে পারে। আদা বা মধু-তুলসী চা সেবনে প্রদাহ কমে এবং ব্যথা হ্রাস পেতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। সকালে এক কাপ গরম ভেষজ চা স্বস্তি দিতে পারে।

২. ম্যাসাজ:
মাথা বা ঘাড়ের নির্দিষ্ট স্থানে ১০ মিনিট হালকা ম্যাসাজ রক্তপ্রবাহ বাড়ায়, যা ব্যথা কমাতে সহায়ক হতে পারে।

৩. নিয়মিত ব্যায়াম:
প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম শরীর ও মস্তিষ্কে রক্তসঞ্চালন বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন, সকালে হালকা স্ট্রেচিং বা দ্রুত হাঁটা মাথাব্যথার প্রবণতা কমাতে কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অভ্যাস গড়ে তুললে সকালের মাথাব্যথা অনেকাংশে এড়ানো সম্ভব। তবে দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসা নেওয়া জরুরি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন