বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতির জন্মদিন হিসেবে দিনটি পালনের আহ্বান ড. ইউনূসের

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে তিনি দিনটিকে নিজের জীবনের “মহা আনন্দের দিন” হিসেবে আখ্যায়িত করে বলেন, এর মধ্য দিয়ে “নতুন বাংলাদেশ” গড়ার সূচনা হলো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, “আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।”

তিনি বলেন, “আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে—এটাই আমাদের আজকের প্রতিক্রিয়া।”

গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।” একই সঙ্গে তিনি সবাইকে এবারের গণভোটে অংশ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন