রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আবার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নেবো: ড. মিলন

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফের দায়িত্ব পেলে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে তার প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-র মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এহছানুল হক মিলন বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে দায়িত্ব দেন, তবে অতীত অভিজ্ঞতার আলোকে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে যে গতিতে কাজ করেছেন, সুযোগ পেলে এবার তার চেয়ে বহুগুণ বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি চাঁদপুর-১ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেন। মাজার জিয়ারতের সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন