সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। জানা গেছে, রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ হলে বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২।

দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধস বিজয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন