সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নাহিদের বাসার পথে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে বসুন্ধরা থেকে বেইলি রোডের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ সময় তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন। রাজনৈতিক মহলে ধারাবাহিক এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন