বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুবদল নেতার দোকান লুটপাট, জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম।

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জামায়াতের নেতাকর্মীরা দোকানটি ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।

ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন