সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আজ সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ধারাবাহিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় তারেক রহমান যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির সৈয়দ রেজাউল করিম–এর বাসায়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। একই দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায়ও যান তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বড় জয় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন