বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, ইফতারে ২৫০ মিলি পানি বহনের অনুমতি

ডেস্ক রিপোর্ট।।

পবিত্র রমজান মাসের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি থেকে রাজধানীর মেট্রোরেল নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এ সময় ইফতারের জন্য যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে বহন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজানের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে পূর্বের সময়সূচিই বহাল থাকবে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়।

হেডওয়ে (ট্রেনের বিরতি সময়সূচি) হবে—

  • সকাল ৬:৩০–৭:১০ : ২০ মিনিট

  • ৭:১১–৭:৩০ : ১০ মিনিট

  • ৭:৩১–৮:১০ : ৮ মিনিট

  • ৮:১১–৯:৫৩ : সাড়ে ৫–৬ মিনিট

  • ৯:৫৪–২:৫৬ : ৮ মিনিট

  • ২:৫৭–৫:৪১ : সাড়ে ৫–৬ মিনিট

  • ৫:৪২–৬:১৩ : ৮ মিনিট

  • ৬:১৪–৯:০০ : ১০ মিনিট

  • ৯:০১–৯:৩০ : ১৫ মিনিট

মতিঝিল থেকে উত্তরা উত্তর

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

হেডওয়ে হবে—

  • ৭:১৫–৭:৩০ : ১৫ মিনিট

  • ৭:৩১–৮:০০ : ১০ মিনিট

  • ৮:০১–৮:৪৮ : ৮ মিনিট

  • ৮:৪৯–১০:৩১ : সাড়ে ৫–৬ মিনিট

  • ১০:৩২–৩:৩৪ : ৮ মিনিট

  • ৩:৩৫–৬:২০ : সাড়ে ৫–৬ মিনিট

  • ৬:২১–৬:৫২ : ৮ মিনিট

  • ৬:৫৩–৯:৪০ : ১০ মিনিট

  • ৯:৪১–১০:১০ : ১৫ মিনিট

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইফতারের সময় পানি পান করার জন্য যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই মেট্রোরেলের ভেতরে বা স্টেশন এলাকায় অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

রমজান উপলক্ষে যাত্রীসেবায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন