বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নূর

ডেস্ক রিপোর্ট।।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিক্রিয়ায় নুর বলেন, “আলহামদুলিল্লাহ… তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।”

নতুন সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে মন্ত্রিসভা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান-কে নেতা নির্বাচিত করে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা ও দপ্তর বণ্টন বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন