অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাটোয়ারা নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করা উচিত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, “বাটোয়ারা করে দেওয়া ও মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দেওয়া হলো।”
তিনি আরও বলেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাররা পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে হাপুস করে দিতে চাইছে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”
মাহফুজ আলমের এই মন্তব্যকে রাজনৈতিক প্রেক্ষাপটে বাটোয়ারা নির্বাচনের সমালোচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি জনগণ ও ছাত্র সমাজের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন।

