বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় নবনির্বাচিত এমপি কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হওয়ায় সীমান্তবর্তী এলাকার মানুষ আনন্দিত

নেত্রকোণা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ​নেত্রকোণা-১ (দূর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নবগঠিত মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ​দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার নতুন এই অর্জনে নেত্রকোণা-১ আসনের দূর্গাপুর, কলমাকান্দা উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শপথ গ্রহণের পর থেকেই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন – আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কায়সার কামালের হাত ধরে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। একই সাথে তার নেতৃত্বে নেত্রকোণার সীমান্ত অঞ্চল দূর্গাপুর ও কলমাকান্দার অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন