জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন। সফরে সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সফরে তিনি নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সিঙ্গাপুরে প্রবাসী ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি সবার দোয়া কামনা করেছেন। সফর শেষে ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জামায়াত কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

