রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হঠাৎ ঢাকায় বিশ্বকাপজয়ী ওজিল

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয়।

নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভাকে কেন্দ্র করে দেশ যখন আলোচনায় সরগরম, সেই সময় বাংলাদেশে পা রাখলেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা। জানা গেছে, আসন্ন রমজানে তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে পরিকল্পনা করছেন।

ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের কিছু উন্নয়নমূলক কাজে সহায়তা করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই ঢাবিতে এসেছেন ওজিল। ডাকসু সম্পাদক মিনহাজ জানিয়েছেন, ইতোমধ্যে প্রজেক্টটি মেডিকেল সেন্টারকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে।

ওজিল গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছেছেন। ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেবেন এবং এরপর রাতেই দেশে ফেরত যাবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন