রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অভিনয় থেকে সাময়িক বিরতিতে সামিরা খান মাহি

ডেস্ক রিপোর্ট।।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নাটক ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যস্ত সময় পার করছিলেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই ভক্তদের উদ্দেশে জানালেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

নিজের পোস্টে মাহি লেখেন, “জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”

স্থায়ী বিদায় নয়

হঠাৎ এমন ঘোষণায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি জানান, “এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।”

ভক্তদের প্রতিক্রিয়া

মাহির পোস্টের মন্তব্যঘরে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্য বিরতি নেওয়া প্রয়োজন। আবার কেউ কেউ দ্রুত তাকে পর্দায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

তবে বিরতির নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। ফলে তার সাময়িক বিরতির পেছনের কারণ নিয়ে আলোচনা-জল্পনা অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন