বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। তিনি উল্লেখ করেন, ভিন্নমত দমন নয়—বরং তা স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকার ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।”
শফিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ভিন্নমত প্রকাশকে প্রতিহত করার সংস্কৃতিকে নতুন রাজনৈতিক প্রথায় জায়গা দেওয়া উচিত।

