রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ২৮ ক্রিকেটারের নাম প্রকাশ, কার বেতন কত?

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এ চুক্তিতে।

২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এবার ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হয়নি; চারটি গ্রেডে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।

প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন।
আগের চুক্তি থেকে কেউ বাদ পড়েননি।

এ গ্রেড (৮ লাখ টাকা)

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।

বি গ্রেড (৬ লাখ টাকা)

মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

সি গ্রেড (৪ লাখ টাকা)

সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

ডি গ্রেড (২ লাখ টাকা)

পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

বিসিবির ঘোষিত এই কেন্দ্রীয় চুক্তি আগামী বছর জাতীয় দলের পরিকল্পনা ও পারফরম্যান্স কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন