বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন তারেক রহমান। এদিন তিনি ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি মন্ত্রীদের অপ্রয়োজনীয় ও বাহুল্য ব্যয় পরিহার করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারি ব্যয়ে সংযম এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার মাধ্যমে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন