বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট।।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (২২ ফেব্রুয়ারি) আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে জরুরি কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন