সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ নারী নেত্রী

ডেস্ক রিপোর্ট।।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে নতুন এ কর্মপরিষদ চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটিতে ৬৭ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও রয়েছেন। পাশাপাশি মহিলা জামায়াত থেকে ২১ জন নেত্রী কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পেয়েছেন।

কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবুল আসাদসহ অনেকে।

এছাড়াও ড. শফিকুল ইসলাম মাসুদ, মনজুরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা আবদুল মান্নান, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, ড. মুহাম্মদ রেজাউল করিম, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান, অধ্যাপক আবু তালেব মন্ডল, ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেলসহ অন্যান্য নেতারা রয়েছেন।

পুনর্গঠিত কর্মপরিষদে মহিলা বিভাগের ২১ জন নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, রোজিনা আখতার, সালমা সুলতানা, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফাসহ অন্যান্যরা।

দলীয় নেতারা বলছেন, নতুন এই কর্মপরিষদের মাধ্যমে আগামী দুই বছরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন