আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। নির্বাচিত পরিবারগুলোর কাছে নির্ধারিত প্রক্রিয়ায় কার্ড বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের স্থান ও বিস্তারিত কর্মসূচি শিগগিরই জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

