বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

ডেস্ক রিপোর্ট।।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানের এক হৃদ্যতাপূর্ণ মুহূর্তে সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীকে তিনটি লাল গোলাপ উপহার দেন। পুরস্কার গ্রহণ করতে এসে তিনি এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাসিমুখে গোলাপ গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পেয়েছেন—

চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা, চারুকলায়: অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে: মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর): আইয়ুব বাচ্চু, নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায়: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে: তেজস হালদার যশ, নৃত্যকলায়: অর্থী আহমেদ।

এছাড়া সংগীত দল হিসেবে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ-কে এ বছরের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন