বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নাগরিকদের তেহরান ছাড়তে বলল ইরান

ডেস্ক রিপোর্ট।।

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে সংস্থাটি নাগরিকদের যতটা সম্ভব শান্ত থাকার আহ্বান জানিয়ে সক্ষম হলে অন্য স্থান বা শহরে সাময়িকভাবে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

তবে কী ধরনের পরিস্থিতির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সরকারি নিরাপত্তা সংস্থার এমন আহ্বানের পর রাজধানী তেহরান-জুড়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, অনেক বাসিন্দা ইতোমধ্যে শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে কর্তৃপক্ষ নাগরিকদের আতঙ্কিত না হয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হলেও এখন পর্যন্ত নতুন কোনো বিধিনিষেধ বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি।

পরিস্থিতির পরবর্তী অগ্রগতি জানতে নাগরিকদের সরকারি নির্দেশনার প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন