বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।”

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, “মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার নির্দিষ্ট অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন