বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইরানের বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, এই হামলা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিচালিত হয়েছে এবং এটি ইরানের পক্ষ থেকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’-এর অংশ।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনো নিশ্চিত তথ্য মেলেনি।

বিশ্লেষকরা বলছেন, এই দাবি সত্য হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নিবিড় নজর রাখছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন