বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অভিনন্দন জানানো ব্যানার-বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বিভিন্ন সড়ক ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান–কে অভিনন্দন জানানো বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি নিজেই।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার সরানোর নির্দেশ দেন এবং তা তাৎক্ষণিকভাবে সরানো হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন কোম্পানির প্রদর্শিত বিজ্ঞাপনও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানিয়েছেন, কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর যাওয়ার সময়ও একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন প্রদর্শিত হচ্ছিল, যা দেখে তিনি তখনই তা অপসারণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন এবং দিনের কর্মসূচিতে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশও দিয়েছেন।

প্রেস সচিব জানান, রাজধানীর ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে যানবাহনের গতি ৪.৫ কিমি থেকে বেড়ে ৫.৩ কিমি হয়েছে। প্রধানমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন বলে এই পরিবর্তন এসেছে।

এছাড়া মোটা চালের মূল্য বৃদ্ধি বিষয়ক খবর শুনে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে, যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন