বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি উপস্থিত থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নাম রাখা হয়েছে ‘চো হিওন’। প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি উত্তর কোরিয়ার নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলে এই ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে পরীক্ষামূলক অভিযানে অংশ নেয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে কিম জং উন বলেন, পানির নিচে এবং পানির ওপর—দুই দিক থেকেই আঘাত হানতে সক্ষম নৌক্ষমতা খুব শিগগিরই অর্জন করবে তাদের বাহিনী। তিনি জানান, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও দ্রুত এগিয়ে চলছে।

কিম আরও বলেন, সাম্প্রতিক সময়ে নৌ প্রতিরক্ষা খাতে যে অগ্রগতি অর্জন করা হয়েছে, তা দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনেছে—যা গত পাঁচ দশকে দেখা যায়নি।

বিশ্লেষকদের মতে, সামরিক সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন